Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
হেলথ টিপস

ছুটি শেষে কর্মজীবন শুরু, নিরাপদ দূরত্ব খুবই জরুরি

যদিও কমেনি করোনার সংক্রমণ, ছুটি শেষে খুলে গেছে অফিস জীবিকার তাগিদে যেতে হচ্ছে অফিসে। এ সময় সুস্থ থাকতে ভীষণ রকম সচেতন থাকতে হবে। মাস্ক, স্যানিটাইজার, বার বার হাত ধোওয়া- এগুলো তো বটেই; পাশাপাশি আরও কিছু বাড়তি বিষয়ে সতর্ক থাকতে হবে।

যেহেতু এখনই আগের মতো স্বাভাবিক জীবনে ফেরা হচ্ছে না- এটা মনে রাখবেন। বাইরে খাওয়া, ঘোরাঘুরি- এগুলো আরও কিছুদিনের জন্য বন্ধ রাখুন। খুব প্রয়োজন ছাড়া একেবারেই বের হওয়া যাবে না। তাই মনে রাখবেন, অসুখ কিন্তু আপন-পর বোঝে না! নিরাপদ দূরত্ব তাই খুবই জরুরি।

অনেকদিন পর অফিস খুলছে বলেই কাজের পর আড্ডা দেবেন না পরিচিতদের সাথে। অফিস টাইম শেষে যত দ্রুত সম্ভব ফিরে যান বাড়িতে।
ভিড় এড়িয়ে চলুন। যানবাহনে বেশি ভিড় থাকলে অপেক্ষা করুন ফাঁকা যানবাহন পাওয়ার জন্য। লাঞ্চ খেতে বা আড্ডা দিতে সহকর্মীদের কাছাকাছি বসবেন না।

সঙ্গে ফ্লাক্সে গরম পানি রাখুন। একটু পর পর গরম পানি পান করুন। বিশেষজ্ঞদের মতে, যেকোনো ড্রপলেট সংক্রমণ কিছুটা হলেও প্রতিহত করে গরম পানি। সাথে আদা কুচি খেতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর বার বার হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহারের কথা ভুলবেন না।

প্রতিদিন অফিস থেকে ফিরে জুতা ধুয়ে দিন। মাস্ক ও রুমালও প্রতিদিন ধোবেন। রাস্তায় থাকা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করবেন না। বাসায় ফিরে ভালো করে পরিষ্কার করে নিন ফোন। কাভার খুলে আলাদাভাবে পরিষ্কার করুন।

সংশ্লিষ্ট খবর

Back to top button