Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

করোনাভাইরাস নিয়ে নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য সিনেমা

লকডাউনের মধ্যেই করোনাভাইরাস নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। লকডাউনের মধ্যেই সিনেমাটির শুটিং হয়েছে বলে জানা গেছে। আর সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমার ট্রেলারে অন্যরকম ভাবে ফুটে উঠেছে বিষয়টি।

সেখানে দেখানো হয়েছে সাধারণ একটা কাশির শব্দ কতটা ভয়ংকর হতে পারে, এই ভিডিওটি দেখলে সেটা উপলব্ধি করা যায়। একটা বন্ধ ঘর থেকে ভেসে আসছে সেই শব্দ। আর পুরো একটি পরিবার ভয়ে কাতর। চার মিনিটের এই ট্রেলারে তুলে ধরা হয়েছে একটি পরিবারের কেউ কোভিড-১৯ পজিটিভ হলে সেই পরিবারের কী হাল হয়!

এই ট্রেলার দেখেই চমকে গেছেন দর্শক। প্রশংসায় ভাসছে ট্রেলারটি। স্বয়ং বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চনও এই ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ। ছবিটি প্রযোজনা করেছে রাম গোপাল ভার্মা ও সিএম ক্রিয়েশন প্রোডাকশন।

সংশ্লিষ্ট খবর

Back to top button