Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

২১ তারকা নিয়ে লাইভ টেকনোলজিস’র ৭ দিনের ঈদ আয়োজন

ঈদ উল ফিতর উপলক্ষে জনপ্রিয় ২১ তারকাকে নিয়ে আড্ডার আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস। টেলিকম অপারেটর রবি ও বাংলালিংক এর সহযোগিতায় ৭ দিনের এ আয়োজনে দর্শকদের সঙ্গে আড্ডা দিবেন একঝাঁক তারকা।

এ আয়োজনের স্টার জোন সার্ভিসে ঈদের দিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে বাংলালিংকে থাকছেন আয়নাবাজি খ্যাত নাবিলা ও রাত ১০ টায় রবিতে আড্ডা দিবেন জাকিয়া বারী মম। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭.৩০ এ বাংলালিংক দর্শকদের সঙ্গে আড্ডা দিবেন বিদ্যা সিনহা মিম আর রাত ১০ টায় রবিতে থাকবেন অপু বিশ্বাস।

ঈদের পঞ্চম দিন বাংলালিংক স্টার জোন সার্ভিসে থাকছেন চিত্রনায়িকা দিঘি। এবং ঈদের ৬ষ্ঠ দিন রবিতে দর্শকদের সঙ্গে কানেক্ট থাকবেন অভিনেতা সজল। স্টার জোন সার্ভিসে পছন্দের তারকাদের সঙ্গে আড্ডা দেবার জন্য রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকদের ডায়েল করতে হবে ২২২৮৮ এই নম্বর।

এছাড়াও লাইভ রেডিও প্রোগ্রামে প্রতিদিন রাত ৮.৩০ মিনিটে থাকবেন একজন করে তারকা। ঈদের দিন, চিত্রনায়িকা আঁচল, দ্বিতীয় দিন, চিত্রনায়ক ইমন, তৃতীয় দিন চিত্রনায়িকা তমা মির্জা, চতুর্থ দিন চিত্রনায়িক নিরব, পঞ্চম দিন চিত্রনায়িকা তানহা তাসনিয়া এবং ৬ষ্ঠ দিন থাকবেন বিপাশা কবির।

আর এ লাইভ রেডিও প্রোগ্রামে পছন্দের তারকার সঙ্গে আড্ডা দিতে রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকদের ডায়েল করতে হবে ২৮৭৭৭ নম্বরে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।

সংশ্লিষ্ট খবর

Back to top button