Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

পাকিস্তানে প্লেন দুর্ঘটনায় মডেল জারা আবিদের মৃত্যু

শুক্রবার (২২ মে) করাচি বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় যে ৯৭ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছিলেন দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ।

পাকিস্তান সাংবাদিক জেইন খান ওই খবরে সিলমোহর বসান। তিনি টুইট করে জানান, পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা।

২৮ বছর বয়সী জনপ্রিয় মডেল জারা আবিদ ‘চৌধরী’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন। ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি ‘সেরা নারী মডেল’ হিসেবে হাম স্টাইল অ্যাওয়ার্ড লাভ করেন।

এদিকে পাকিস্তানে প্লেন বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানান মৃতদের পরিবারের প্রতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button