
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজ এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলেন। এরুলিয়া ইউনিয়নের তিন গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে ১০০ পরিবারের হাতে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
হিরো আলম বলেন, এই গ্রামে থেকে মেম্বর পদে নির্বাচন করেছি। হেরে গিয়েছিলাম। কিন্তু তারপরও নিজের এলাকার মানুষরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই বিষয়টি নিয়েও কাজ করে আসছি। এবার আমি আমার অসহায় মানুষের মধ্যে সহযোগিতা করছি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ দিয়েছে ততটুকু দিয়ে আমি মানুষের পাশে থাকতে চাই।
হিরো আলম নিজ এলাকায় ডিসের ব্যবসা রয়েছে। সেখান থেকে মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করেন। সেই আয়ের টাকা থেকেই তিনি মানুষকে সহযোগিতা করছেন বলে জানান।



