Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জই ছুঁড়ে দিলেন নোবেল

মঙ্গলবার দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জই ছুঁড়ে দিলেন নোবেল। তার দাবি গত ১০ বছরে এই দেশের মিউজিক ইন্ডাস্ট্রি দাঁড়াতেই পারেনি। নিজের ফেসবুক হ্যান্ডেলে নোবেল লিখেছেন, ‘বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।’

অর্থাৎ এই সময়টাতেই যারা সংগীত জগতে কাজ করে গেছেন, আলোচিত হয়েছেন কিংবদন্তিতুল্য হয়েছেন তাদের ২০২০ সালে কীভাবে মিউজিক করতে হয় সেটাই শেখাবেন। নোবেলের এমন মন্তব্যে স্বাভাবিক ভাবে দেশের সঙ্গীতপ্রেমী অনেকে ক্ষুব্ধ হয়েছেন।

নোবেল নিজের যোগ্যতার মানদণ্ড উল্লেখ করে বলেন, ‘দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর – অনুপম রায় (National Award winner), আগুনপাখি – শান্তনু মৈত্র (National Award winner)’। তোমাদের লেজেন্ডরা গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও।

থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।

এর আগেও নোবেল নানা সময় বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। নিজের করা অনেক মন্তব্যে অহংকার প্রকাশ পেয়েছে এই উঠতি সঙ্গীতশিল্পীর।

সংশ্লিষ্ট খবর

Back to top button