Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

শর্তসাপেক্ষে শুটিং শুরুর দিনেই আবারও স্থগিতের সিদ্ধান্ত

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে শুটিং বন্ধ থাকার পর রোববার থেকে সরকারি নিয়ম মেনে ‘নিজ দায়িত্বে’ শুটিংয়ের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু শর্তসাপেক্ষে শুটিং শুরুর দিনেই আবারও সব ধরনের শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নাটকের সংগঠনগুলো।

ইতোমধ্যে যারা শুটিং শুরু করেছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে শুটিং শেষ করে ঘরে ফেরারও আহ্বান জানানো হয়েছে।

শুটিং শুরুর দিন বিকেলেই এক বৈঠকে সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত, সুবর্ণা মুস্তাফাসহ বিভিন্ন সংগঠনের উপদেষ্টাদের আহ্বানে দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সব ধরনের শুটিং স্থগিত করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button