
শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে সাগর লোহানী।
গত প্রায় এক সপ্তাহ ধরে বাবার ফুসফুস ও কিডনির জটিলতা বৃদ্ধি পেয়েছিল জানিয়ে তার ছেলে বলেন, বর্তমান কঠিন সময়ে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়ার চেষ্টার পরে বাধ্য হয়ে রোববার সকালে হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন ৮৬ বছর বয়সী এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব।



