Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

৯ বছরের সংসার ভাঙল অপূর্ব-অদিতির

সংসার ভাঙল নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসান অদিতির। রোববার বিকেলে সংসার ভাঙার খবর নিশ্চিত করে নাজিয়া হাসান অদিতি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘‘আমাকে ভাবী ডাকা বন্ধ করুন সবাই!’’ রিলেশনশিপ স্ট্যাটাসেও তিনি ‘ডিভোর্সড’ উল্লেখ করেন।

এবিষয়ে অপূর্বের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানা না গেলেও স্ত্রী নাজিয়া তাদের বিচ্ছেদের কথা নিশ্চিত করে জানিয়েছেন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার, জানালাম। এর বেশি কিছুই বলতে চাইনা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’

‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য।’ তবে কী কারণে ডিভোর্স হলো, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই বলতে রাজি হননি তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button