Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

চলে গেলেন সঙ্গীত পরিচালক আজাদ রহমান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী আজাদ রহমান শনিবার (১৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

জানা গেছে, আজাদ রহমান অনেকদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার (১৫ মে) তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়।

১৯৬৩ সালে কলকাতার মিস প্রিয়ংবদা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে আজাদ রহমানের চলচ্চিত্রে আগমন। ছবিটিতে তার সুরে কণ্ঠ দেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখার্জি ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এছাড়া ‘জন্ম আমার ধন্য হলো মা গো’-এর মতো কালজয়ী দেশাত্মবোধক গানের সুর করেছিলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button