Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

ইদে আসছে না ‘মিশন এক্সট্রিম’

মুক্তির সময় পেছালো আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’ সিনেমার। পরিচালক, প্রযোজক এবং কাহিনিকার সানী সানোয়ার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তিনি বলেন পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে না।

সানী সানোয়ার আরো জানান, এই সিনেমার মূল উদ্দেশ্যই ছিল বহু সংখ্যক দর্শকের সামনে প্রদর্শিত করা। ম্যাসেজটা দেশব্যাপী পৌঁছে দেয়া। সেটা ঈদ হলে ভালো হতো। এখন ঈদে যেহেতু হচ্ছে না, তাই পরে কোনও একটি সুবিধাজনক সময়ে প্রথম পর্ব রিলিজ দিব। তার কিছুদিন পর আবার দ্বিতীয় পর্ব। বিশ্বের বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও তাসকিন রহমান। চলতি বছরের শুরুতে ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের শুটিং শেষ হয়।

কপ ক্রিয়েশনের ব্যানারে সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদিপ্ত দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button