Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

১২ তারকা নিয়ে ঘরে বসে দেবাশীষের চলচ্চিত্র নির্মাণ

ঢাকাই সিনেমার ১২ জন তারকাশিল্পীদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন চিত্রপরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। এতে অভিনয় করবেন যারা বাসায় থেকেই এর শুটিংয়ে অংশ নেবেন।

‘আলো আসবেই নামক এই সিরিয়াস কমেডি ঘরানার স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে উঠে আসবে করোনাকালীন নানা বিষয়। এতে অভিনয় করবেন মিশা সওদাগর, অমিত হাসান, অপু বিশ্বাস, জায়েদ খান, বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, ববি হক, সাইমন সাদিক, ইমন, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ।

নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, ‘আলো আসবেই’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি কোনো ব্যবসায়িক চিন্তা থেকে নয়, পুরোপুরি সামাজিক দায়বদ্ধতা থেকেই এটি নির্মাণ। শিল্পীরাও কোনো পারিশ্রমিক নিচ্ছেন না।

মানুষকে সচেতন করার লক্ষ্যে তারাও এ কাজে অংশ নিচ্ছেন। খুব শিগগিরই ‘আলো আসবেই’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button