
শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, সেন্সর বোর্ডের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রানা হামিদ।
এদিকে, চলচ্চিত্র নির্মাতা রানা হামিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আজ নেত্রকোনায় নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে। বেশ কিছুদিন থেকে পাকস্থলিতে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন রানা হামিদ।
রানা হামিদ এক সময় বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এর মধ্যে আলোচিত চলচ্চিত্রগুলো হলো- ‘মাসুদ রানা এখন ঢাকায়’ ও ‘ঢাকার রানী’।



