Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

অনলাইন প্লাটফর্মে মুক্তি পাচ্ছে সালমানের নতুন ছবি ‘রাধে’

এবারের ঈদ উপলক্ষ্যে অনলাইন প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘রাধে: ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ’। ছবিটির মুক্তির জন্য ২৫০ কোটি রুপি দাবি করা হয়েছে। তবে অনলাইনে ছবিটি মুক্তি পাচ্ছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

প্রভুদেবা পরিচালিত ‘রাধে: ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ’ ছবিটি প্রযোজনা করছেন সালমান খান ও তার ভাই সোহেল খান। ছবিতে সালমান খানের বিপরীতে রয়েছেন দিশা পাটানি।

ভারতীয় গণমাধ্যম সুত্রে পাওয়া খবরে জানা যায়, করোনায় বিপর্যস্ত বলিউডের অনেক ছবি ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এ পথ ধরেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সালমানের ‘রাধে : ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ’।

সংশ্লিষ্ট খবর

Back to top button