Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

শরীরে করোনা নিয়ে পার্টিতে ম্যাডোনা

এক তারকা ফোটোগ্রাফারের জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন মার্কিন পপ তারকা ম্যাডোনা। তার  বিরুদ্ধে করোনা আক্রান্ত অবস্থাতেই পার্টি করার অভিযোগ উঠেছে। সেই উদ্দাম পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবি দেখে স্পষ্ট, পারস্পরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেননি ম্যাডোনা। উল্টে একে অপরের গায়ে ঢলে পড়েছেন। যদিও কোনও নিয়ম ভাঙার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ম্যাডোনার ম্যানেজার। পার্টিতে থাকা প্রত্যেকেই একমাসেরও বেশি সময় ধরে কোয়ারানটিনে ছিলেন বলে তার দাবি।

এর আগে শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় নিজেই সে খবর জানিয়েছিলেন পপ তারকা ম্যাডোনা। তবে কয়েকদিন আগেই করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্ট করিয়ে রিপোর্ট পজিটিভ এসেছিল তার।

সংশ্লিষ্ট খবর

Back to top button