Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

৫২ কোটি রূপি সংগ্রহ করেছে ‘আই ফর ইন্ডিয়া কনসার্ট’

প্রযোজক-পরিচালক করণ জোহর এবং জোয়া আখতারের উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলার লড়াইয়ে অর্থসংগ্রহের জন্য বলিউড এক হয়ে আয়োজন করেছিল ভার্চুয়াল কনসার্ট ‘আই ফর ইন্ডিয়া’ কনসার্টের।

রোববার ফেইসবুকে লাইভ স্ট্রিমিং হয়েছে এই ভার্চুয়াল কনসার্টের। অংশ নিয়েছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, ক্যাটরিনা, কারিনা, সাঈফ আলি খানসহ আরো অনেক তারকা।

এ আয়োজনে শুধু বলিউড তারকারাই নন এতে অংশ নিয়েছিলেন বিদেশের তারকারও। এই কনসার্ট থেকে উঠে এসেছে ৫২ কোটি রূপি। ভক্তদের এই অনুদানের জন্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন করণ জোহর।

আন্তর্জাতিক তারকাদের মধ্যে ছিলেন মাইক জ্যাগার, জোনাস ব্রাদার্স, সোফি টার্নার, উইল স্মিথ, ব্রায়ান অ্যাডামস প্রমুখ। সম্প্রচার থেকে এসেছে ৪.৩ কোটি রূপি, ব্র্যান্ড ও বিভিন্ন স্থান থেকে অনুদান এসেছে ৪৭.৭৭ কোটি রূপি। সারা বিশ্ব থেকেই ব্যাপক সাড়া ও সমর্থন পেয়েছে আই ফর ইন্ডিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button