Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

তিন্নির বাড়িতে সাতজন করোনা আক্রান্ত

এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। বর্তমানে মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডার মন্ট্রিয়েলের লাসাল শহরে রয়েছেন। তবে তিন্নি যে বাড়িতে অবস্থান করছেন সে বাড়িতে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে বেশ আতঙ্কে দিন কাটছে তার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এই অভিনেত্রী জানান, প্রায় দেড় মাস থেকে করোনা থেকে বাঁচতে বাড়িতে গৃহবন্দি হয়ে আছেন। তিনি যে বাড়িতে থাকেন ওই বাড়িতে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। তাই গোটা বাড়িটা প্রশাসন লকডাউন করেছে। দীর্ঘ দেড় মাস ধরে মেয়েকে নিয়ে আটকে আছেন এই অভিনেত্রী।

তিন্নি আরো জানান, আপাতত তিনি ও তার মেয়ে ভালো আছেন। তার ফুপু থাকেন কানাডায়। বাবা–মা বাংলাদেশে। প্রতিদিনই ফোনে কথা হয় সবার সঙ্গে। এভাবে কেটে যাচ্ছে তার দিন। তবে বাবা মায়ের জন্য বেশ চিন্তিত তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button