Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হুমায়ুন ফরীদির চশমা

প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা করোনা মোকাবেলায় অর্থ সংগ্রহ করতে নিলামে তোলার পর ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় বিক্রি হয়েছে। হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি চশমাটি কিনে নিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১২ টায় ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরীদির চশমার নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে ফরীদির চশমাটির ভিত্তি মূল্য ধরা হয় ১ লাখ টাকা।

সেসময় অংশ নেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। এছাড়া আরও অংশ নেনে অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিম, ইরেশ যাকের, সাজু খাদেমসহ অনেকে।

এর আগে ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ব্যাট নিলামে বিক্রি হয় ২০ লাখ টাকায়। সংগীতশিল্পী তাহসানের লেখা একটি লিরিক ও অ্যালবাম বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button