Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

মেকআপ শিল্পীদের পাশে দাঁড়ালেন আলমগীর

এবার চলচ্চিত্রে মেকআপ শিল্পীদের পাশে দাঁড়ালেন আলমগীর। মেকআপ শিল্পীদের সংগঠনের নেতাদের হাতে বড় অঙ্কের অনুদান তুলে দিয়েছেন এই অভিনেতা। তবে সাহায্যের পরিমাণ জানাতে চাননি আলমগীর।

তিনি বলেন, আমি টাকার অঙ্ক জানাতে চাই না। এই সময় কারো পাশে দাঁড়িয়ে তা ঘটা করে জানানোরও কিছু নেই। আমরা সবাই শিল্পী। এই দুঃসময়ে একজন আরেকজনের পাশে থাকব এটাই উচিত।

মেকআপ শিল্পীদের কম পারিশ্রমিক পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। করোনার সময় তাঁদের অবস্থা আরো খারাপ, কাটাতে হচ্ছে বেকার জীবন। এ অবস্থায় অনেক মেকআপ শিল্পী পরিবারকে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। তাদের সাহায্য করতেই  আলমগীরের এই উদ্দোগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button