Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বলিউড অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভারতের মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। প্রায় দু’ বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। বিদেশে এক টানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

সংবাদমাধ্যমকে তাঁর ভাই রণধীর কাপুর তাঁর প্রয়াণের খবর জানান। অভিনেতা অমিতাভ বচ্চন এক টুইট বার্তায় ঋষি কাপুরের মৃত্যুর খবরটি শেয়ার করে লেখেন, ঋষি চলে গেলেন মাত্র।

১৯৭৩ সালে ডিম্পল কাপাডিয়ার বিপরীতে ‘ববি’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে নায়ক হিসেবে পা রাখেন তিনি। এর আগে রাজ কাপুরের স্মরণীয় সিনেমা ‘শ্রী ৪২০’ ও ‘মেরা নাম জোকার’-এ অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে।

এরপর অমর আকবর অ্যান্টনি, লায়লা মজনু, রাফো চক্কর, সারগাম, কর্জ, বোল রাধা বোল-সহ অনেক হিট সিনেমা করেছেন তিনি। ক্যানসারের শেষ পর্যায়ে মুক্তি পেয়েছে কাপুর অ্যান্ড সন্স, ডি-ডে, মুলক ও নট আউট। মুক্তির অপেক্ষায় আছে ‘দ্য বডি’।

কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের দ্বিতীয় ছেলে ঋষির জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর। ঋষির দুই সন্তান। এর মধ্যে ছেলে রণবীর কাপুর বলিউডের জনপ্রিয় অভিনেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button