Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

১ শত নাটক নির্মাণের কথা ভাবছে টিভি সংগঠনগুলো

বিশেষ ব্যবস্থায় নাটক নির্মাণ করতে চায় টিভি সংগঠনগুলো। এতে এক শত নাটক নির্মাণের প্রস্তাব রাখেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।

শুক্রবার রাতে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশনের (এফটিপিও) চেয়ারম্যান মামুনুর রশীদ, অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম, ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু, প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (টেলিপ্যাব) সভাপতি ইরেশ যাকের, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে একটি বৈঠক করেন।

প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অভিনেতা ইরেশ যাকের এই প্রস্তাবকে সম্মতি জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা করোনাকালীন প্রজেক্ট ধরা যেতে পারে। ধরুন, ১০০ নাটকের টাকার একটা অংশ এলো। এতে করে কিছুটা সাপোর্ট হয়তো অসচ্ছল শিল্পীরা পাবেন। এটা করা সম্ভব। এটা খুবই শক্তিশালী উদ্যোগ।’

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহ্‌উদ্দীন লাভলু এই মুহূর্তে নাটক নির্মাণকে ঝুঁকি হিসেবে দেখছেন। কারণ সঠিক সিদ্ধান্ত না হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। লাভলু বলেন, ‘সত্যি বলতে, ইতোমধ্যে আমাদের সংগঠনের ফান্ড শেষ হয়ে গিয়েছে। জরুরি ফান্ড তৈরি করা দরকার। তবে শুটিং করার বিষয়টি আন্তঃসাংগঠনিকভাবে নিতে হবে।

কারা নির্মাণ করবে, কবে থেকে নির্মাণ করবে, তাও সুনির্দিষ্ট হতে হবে। যদি আগামী ৫ মে এর আগে কেউ শুটিং করতে চাইলে, বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনা প্রয়োজন।’-রাইজিংবিডি

সংশ্লিষ্ট খবর

Back to top button