Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

লকডাউনে মুক্তিযুদ্ধকালীন দুঃসময়ের স্মৃতিচারণ করলেন দিলারা জামান

বছর জুড়ে ব্যস্ত থাকা তারকাদের জীবন এখন চার দেয়ালে বন্দি। করোনাকালে অন্যদের মতো ঘরে বন্দি রেখেছেন প্রবীণ অভিনয়শিল্পীরাও। এদিকে বয়স্ক ও অসুস্থ ব্যক্তির এ রোগে ঝুঁকি বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই দুর্দিনে প্রবীণ অভিনয়শিল্পীরা কেমন আছেন তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

৭৬ বছর বয়েসি গুণী অভিনয়শিল্পী দিলারা জামান পরিবারের সঙ্গে ঢাকার বাসায় রয়েছেন। শুটিং বন্ধ থাকার কারণে দীর্ঘ দিন ধরে বাড়িতে রয়েছে তিনি। ১৯৭১ সালে দিলারা জামানের বয়স ছিল ২৮ বছর। মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ স্বাক্ষী তিনি।

সেই দুঃসময়ের স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, ‘একাত্তরে যুদ্ধের সময় গ্রামে চলে গিয়েছিলাম। তখন বন্দি জীবন কাটিয়েছিলাম। কারণ বয়স কম ছিল, এজন্য বাড়ির সবাই লুকিয়ে রাখতো। গোলা ঘরের পেছনে সারা দিন পড়ে থাকতাম আর রাত হলে ঘরে ঘুমাতে আসতাম। এখন নিজের ঘরেই বন্দি। কোথাও বের হতে পারছি না। মানুষ দেখি না, আকাশ দেখি না। এই দুঃসময় কেটে যাবে। যুদ্ধের শেষে যেমন জয়ী হয়েছিলাম, তেমনি আবারো জয়ী হবো। শুধু তো আমার দেশে না, সারা বিশ্বে এ যুদ্ধ চলছে।’

করোনার এই যুদ্ধে সামনে থেকে লড়াই করছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মীসহ অনেকে। তাদের সবাইকে সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন এই শিল্পী।-রাইজিংবিডি

সংশ্লিষ্ট খবর

Back to top button