Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

শিল্পীদের জরুরি সেবা দিতে মেডিক্যাল টিম গঠন

করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই কাজ করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এবার শিল্পীদের জরুরি চিকিৎসা সেবা দিতে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ‘চলচ্চিত্রের সব শিল্পী ফোন করে নিতে পারবেন এই সেবা। কেউ গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হবে সমিতির নিজ উদ্যোগে। শুধু চিকিৎসাই নয়, প্রয়োজনে ওষুধও দেওয়া হবে। কোন হাসপাতালে, কোন ডাক্তার চিকিৎসা করবেন, তা নিয়েও শিল্পীদের চিন্তা করতে হবে না।’

তিনি আরো বলেন, ‘করোনা চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করেছি। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাক্তার থাকবেন। আমরা একটা ফোন নম্বর দিয়েছি, এতে ফোন করে শিল্পী সমিতির পরিচয় দিয়ে সংগঠনটির সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন।’

উল্লেখ্য, এর আগে অসচ্ছল শিল্পীদের একাধিকবার সহযোগিতাও করেছে শিল্পী সমিতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button