Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

অভিনেতা পূরব কোহলি স্ত্রী-কন্যাসহ করোনায় আক্রান্ত

এবার করোনায় আক্রান্ত হয়েছেন ‘রক অন’ খ্যাত অভিনেতা পূরব কোহালি। শুধু পূরবই নয়, তার সঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী লুসি পেয়টন এবং পাঁচ বছরের কন্যা ইনায়া পেয়টন।

ইনস্টাগ্রামে পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন পূরব। তিনি লেখেন, ‘দুই সপ্তাহ ধরে করোনার আক্রান্ত আমি এবং আমার পরিবার। জ্বরের মতো উপসর্গ দেখা দিয়েছিল আমাদের। ডাক্তারকে দেখাতে গেলে তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়েছি আমরা। পরীক্ষাও হয়।

আমার মেয়ে ইনায়াই প্রথম এই রোগে আক্রান্ত হয়। সেখান থেকে আমি এবং আমার স্ত্রী। শ্বাসকষ্ট এবং জ্বর ছিল আমাদের। এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছি।’

সবার উদ্দেশে তিনি বলেন, ‘আমি প্রার্থনা করছি, কারও যাতে এই অসুখ না নয়। আর যদি বা হয়, আপনার শরীর এই ভাইরাসকে পরাস্ত করার ক্ষমতা রাখে। প্যানিক করবেন না। বাড়িতে থাকুন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button