
শহর যখন ঘুমিয়ে পড়ে ঠিক তখনই সহায়-সম্বলহীন অসহায় খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়াতে খাবার নিয়ে ছুটচ্ছেন ঢাকাই সিনেমার সেনশনাল চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
রাত হলেই খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষদের কাছে ছুটছেন তিনি। গেল কয়েকদিন থেকেই তিনি এমন মানবতার কাজ অব্যহত রেখেছেন। তবে কাউকে জানিয়ে নয়, নীরবেই কাজ করে যাচ্ছেন।
ইতোমধ্যে রাজধানীর কারওয়ান বাজার, মিরপুরের বেশ কিছু এলাকা, কমলাপুর, মগবাজারসহ বেশকিছু জায়গায় নিজ হাতে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। এছাড়া নিজের জন্মস্থান জামালপুরের মানুষদের কাছেও তিনি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ববি বলেন, গণমাধ্যমে সংবাদগুলো দেখলেই ঘরে আর থাকতে পারি না। তাদের মুখে হাসি ফোটাতেই তাদের পাশে দাঁড়ানো।
ববি আরো বলেন, আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে যদি সচেতন হই তাহলে আমরা এ সংক্রমণ ব্যাধি থেকে অনেক প্রাণকে বাঁচাতে পারব। একটুখানি সতর্ক হলে বেঁচে যাবে হাজারও প্রাণ।



