Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

করোনা চিকিৎসায় অফিস ভবন ছেড়ে দিলেন শাহরুখ

শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান তাদের ব্যক্তিগত চারতলা ভবনের রেড চিলিজ নামক অফিসটি নারী-শিশু ও বৃদ্ধের জন্য ছেড়ে দিয়েছেন বলে এনডিটিভি খবর মারফত জানা গেছে।

এছাড়া সেখানে আলাদা আলাদা সেবা কেন্দ্র করে চিকিৎসা দেওয়া যেতে পারে বলে প্রস্তাব জানিয়েছেন ওই দুই দম্পতি।

প্রতিনিয়ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দেশটির এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্ত বৃদ্ধ শিশুদের জন্য নিজের চার তলা ভবন ছেড়ে দিয়ে দৃষ্টান্ত দেখালেন বলিউড কিং খ্যাত শাহরুখ খান।

এদিকে, শাহরুখ খানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অরবিন্দ কেজরিওয়াল। তিনি একটি টুইট বার্তায় শাহরুখকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাকে ধন্যবাদ শাহরুখ খান। এই কঠিন সময়ে আপনার এই উদার পদক্ষেপ অনেকের জীবন, অনুভূতি স্পর্শ করবে।’

সেই ধন্যবাদ গ্রহণ করে শাহরুখ টুইটে লিখেছেন, ‘স্যার আপনি ধন্যবাদ দিবেন না। আদেশ করবেন, আর কী করতে পারি! আমি সবসময়েই দিল্লি এবং দেশের সমস্ত ভাই-বোনদের সঙ্গে থাকব।-ইত্তেফাক

সংশ্লিষ্ট খবর

Back to top button