Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

করোনা মুক্ত হলেন গায়িকা কণিকা কাপুর

অবশেষে করোনা মুক্ত হলেন বলিউড গায়িকা কণিকা কাপুর। শনিবার তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে তা নেগেটিভ এসেছে বলে জানা যায়।

তবে এখনই হাসপাতাল ছাড়তে পারবেন না তিনি। আরো একটি পরীক্ষায় নেগেটিভ এলে তবেই বাড়ি ফিরতে পারবেন। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, গত ৯ মার্চ লন্ডন থেকে ভারতে ফেরেন কণিকা কাপুর। পরবর্তী সময়ে করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপর ২০ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তারপর থেকেই তিনি করোনার চিকিৎসা নিচ্ছেন। এর আগে পাঁচবার তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়, কিন্তু প্রত্যেকবারই পজিটিভ আসে। এ নিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবার ও ভক্তরা।- আনন্দবাজার

সংশ্লিষ্ট খবর

Back to top button