Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

রাস্তায় ঘুরে ঘুরে নিজ হাতে রান্না খাবার কুকুরকে খাওয়াচ্ছেন জয়া

চলমান এই করোনাভাইরাস পরিস্থিতিতে তিলোত্তমা রাজধানীর বেশকিছু রাস্তা ঘুরে ঘুরে কিছু কুকুরকে নিজ হাতের রান্না করে খাবার দিতে গেল কয়েকদিন থেকেই রাস্তায় নেমে পড়ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

গত দুই সপ্তাহ ধরে ঢাকায় নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন দুই বাংলার শীর্ষ এই অভিনেত্রী। তবে গেল সপ্তাহে তিনি নতুন করে দুশ্চিন্তায় পড়লেন রাজপথে থাকা অসহায় কুকুরদের কথা ভেবে।

খবর পেলেন, চলমান লকডাউনের কারণে সড়কের কুকুরগুলো পাচ্ছে না পর্যাপ্ত খাবার। এসব চিন্তা করেই রাস্তায় বেড়িয়ে পড়ছেন জয়া। আর পরম আনন্দ নিয়ে নিজ হাতে খাওয়ালেন ২৫ থেকে ৩০টি কুকুরকে।

ঢাকার দিলুরোড, ইস্কাটন গার্ডেন ও মগবাজার এলাকায় ঘুরে বেড়ানো ২৫-৩০টি কুকুরের জন্য খাবারের ব্যবস্থা গেল ২৭ মার্চ থেকে তিনি কুকুরের জন্য খাবার দিয়ে যাচ্ছেন।

কোয়ারেন্টিনে থাকা জয়া বাইরে বের হলেও নিজের নিরাপত্তার জন্য মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরেন। জয়ার এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button