Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

নিজের স্তন দান করতে চান রাখি সাওয়ান্ত

অঙ্গদান হিসাবে নিজের স্তনযুগল দান করতে চান বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ফেসবুক লাইভে এসে একথা জানিয়েছেন তিনি। আর এর মধ্যদিয়ে আবারও নতুনভাবে আলোচনায় এলেন রাখি।

সেই লাইভে তিনি আরও বলেন, আমার শরীরের সবথেকে সুন্দর অঙ্গ হল ‘স্তন’। সেই সুন্দর অঙ্গই দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব। আর বিশেষ অঙ্গ দান করা চিকিৎসা শাস্ত্রের পুরোনো ব্যবহার।

এই অভিনেত্রী আরও জানান, ‘বুকের সৌন্দর্য বাড়াতে কিছুদিন আগেই প্লাস্টিক সার্জারি করিয়েছি। এতে লজ্জার কিছু নেই, বলিউডের ৯০ শতাংশ তারকারা, সাধারণত নিজেদের অঙ্গের সার্জারি করিয়ে থাকেন। তাই আমিও করিয়েছি, এতে লজ্জার কোনও কারণ নেই।’

তাছাড়া এই অঙ্গদান প্রক্রিয়াটি তাকে খুবই মুগ্ধ করেছে। তাই নিজের শরীরের অন্যতম আকর্ষিত বক্ষযুগল দান করতে চান তিনি।

যদিও রাখির এই ঘোষণার পরেই হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়াতে তার এই পদক্ষেপকে কটাক্ষের চোখে দেখা হচ্ছে। রাখির এই বক্তব্যের বিরোধিতাও করতে দেখা গিয়েছে একাধিক নেটিজেনকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button