Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

করোনা মোকাবেলায় কারফিউ চান জয়া

করোনা পরিস্থিতিতে কারফিউর পক্ষেই অবস্থান নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখাটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো,,

‘গবেষকদের মতে, করোনা ভাইরাসের একটা জায়গায় ১২ ঘণ্টার বেশি বাঁচতে পারে না। আর এই ১৪ ঘণ্টার কারফিউ এর ফলে মানুষ বাড়ি থেকে না বেড়ালে জমায়েত না হলে ভাইরাস আক্রান্ত মানুষের সংস্পর্শ এ না এলে এই একদিন ১৪ ঘণ্টা ভাইরাস এর সংক্রমণ এর #চেন টা #ভেঙে যাবে।

রোববার (২২ মার্চ) ছুটির দিন কেনো বাছা হলো কারন ছুটির দিনে বেশি সংখ্যক মানুষ বাইরে একত্রিত হয়।যেহেতু ছুটির দিন বাধ্যতামূলক বাইরে বেড়ানোর প্রয়োজন তেমন থাকে না। ভারতে প্রায় ১২৫ কোটি মানুষ। তার এক চতুর্থাংশ সংক্রামিত হলে ত্রিশ কোটির বেশি। সেই চাপ সামলানোর মতো পরিকাঠামো ভারতে কেন, কোথাও নেই।

সংক্রামিত রোগীদের দশ শতাংশের যদি আইটিউ বা ভেণ্টিলেটর লাগে, তবে তিন কোটি। সমগ্র ব্যবস্থা ভেঙে পড়বে চাপে। করোনায় মৃত্যুর হার বেশি নয় বলে যাঁরা সচেতনতা বৃদ্ধির সরকারি প্রচারকে অহেতুক আতঙ্ক বলে বিদ্রূপ করছেন, তাঁদের জানাই, চিকিৎসা না পেলে কিন্তু মৃত্যুর হার অনেক বাড়বে।

আর এই রবিবার জনতা কারফিউ এর মাধ্যমে আমরা ভাইরাস সংক্রমণ এর চেন টা যদি ভেঙে দিতে পারি আমরা ভারতবাসী বেঁচে যাবো। জনতা কারফিউ এর মুল ধারণা এটা… তাই রাজনীতি না করে সফল করুন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button