Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সিনেমার গল্পের মতোই বিয়ে করলেন পরীমনি

‘মার্চের ৩ থেকে ৭ তারিখ ঠাকুরগাঁওয়ে একসাথে শুটিং করার পর। ৮ মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি!’ বিয়ে প্রসঙ্গে এমন কথা জানালেন, চিত্রনায়িকা পরীমনি।

পরীমনি আরও জানান, এরআগে প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য হৃদি আপুসহ রনি আমাদের বাসায় এসেছিল। তখন খেয়াল করিনি। শুটিংয়ে কিভাবে কোথায় থাকব, কোথায় যাব? সেসব বিষয় রনি ঠিক করে দিয়েছিল। তখনই আমাদের প্রথম কথা হয়।

১০ মার্চ রাতে রাজধানীর রাজারবাগ এলাকায় ছোট পরিসরে নাটকীয়ভাবে বিয়ে করলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়িকা পরীমনি। পাত্র কামরুজ্জামান রনি। তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য। পরী ও রনি দুজনেই তাদের বিয়ের বিষয়টি প্রথমে জানান দেন ফেসবুকে নিজেদের রিলেশনসিপ স্ট্যাটাস বদলের মাধ্যমে। তাও বিয়ে করার এক সপ্তাহ পর।

পরীমনির সঙ্গে রনির দেখা হয় মাত্র পাঁচ মাস আগে। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সূত্র ধরেই তাদের পরিচয়, প্রেম ও বিয়ের সিদ্ধান্ত।

এই ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি, যাতে নায়িকা পরীমনি। এই ছবিতে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়। মূলত এই চার দিনেই তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়।

বিয়ের খবরটি নিশ্চিত করে রনি বলেন, বর্তমানে দুজনে মোংলা বন্দরের পাশে করমজল এলাকায় আছি।’ এখানে পরীমনি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button