Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

‘সূর্যবংশী’র মুক্তি স্থগিত

করোনা ভাইরাসের ছোবলে একের পর এক পিছিয়ে দেওয়া হচ্ছে সিনেমা মুক্তির তারিখ, থমকে যাচ্ছে বিখ্যাত সিনেমার শুটিং, মন্দা দেখা দিচ্ছে বাণিজ্যে। এবার সে তালিকায় যুক্ত হয়েছে বলিউড সিনেমা ‘সূর্যবংশী’।

রোহিত শেঠি পিকচারজের পক্ষ থেকে জানানো হয়, দর্শকদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে করোনা ভাইরাসের কারণে ‘সূর্যবংশী’র মুক্তি পেছানো হলো। সবকিছু যখন আবার ঠিক হবে, তখনই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়েছে।

‘সূর্যবংশী’তে অক্ষয়কে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় দেখা যাবে। ‘সিংঘাম’ ও ‘সিম্বা’র পর এটি রোহিত শেঠির তৃতীয় পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা। এতে আরও অভিনয় করেছেন অজয় দেবগণ ও রণবীর সিং।

সিনেমাটিতে এবারই প্রথম রোহিতের সঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার। আর রোহিতের সিনেমা মানেই, হাস্যরসের মোড়কে হাড়হিম করা স্টান্ট-অ্যাকশন আর রোমাঞ্চ। সব মিলেমিশে একাকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button