Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

পশ্চিমবঙ্গে অনন্যা জয়া

নারী দিবসের প্রাক্কালে ভারতের পশ্চিমবঙ্গের ‘তুমি অনন্যা অ্যাওয়ার্ডস ২০২০’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুক্রবার কলকাতায় এক বর্ণাঢ্য আয়োজনে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

‘তুমি অনন্যা’ পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত জয়া আহসান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী ‘তুমি অনন্যা’র অনন্য আয়োজনের প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন জয়ার মা রেহানা মাসউদ, কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায়সহ অনেকেই।

এটি ছিল ‘তুমি অনন্যা’র ১৫তম আয়োজন। একই সম্মাননা পেয়েছেন কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানও।

সংশ্লিষ্ট খবর

Back to top button