Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

‘বিশ্বসুন্দরী নিয়ে উচ্ছ্বাসিত পরীমনি

কোনো প্রকার কাটাকাটি ছাড়ই মুক্তির অনুমতি পেয়েছে নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন পরীমনি ও সিয়াম আহমেদ।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্ব সুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। সিয়াম-পরী ছাড়াও এতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত প্রমুখ।

চলচ্চিত্রটির মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে চালানো হচ্ছে নানা প্রচারণা। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে কয়েকটি পোস্টার ও গান। যার মধ্যে ‘তুই কি আমার হবি রে’ শিরোনামের গানটি এখন সবার মুখে মুখে।

এদিকে ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত নায়িকা পরীমনি। ছাড়পত্রের খবরটি তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন ছবিটির পুরো টিমকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button