Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

বাংলা গান শোনে না কলকাতা!‌

‘শুধু বাংলা গান নয়, বাংলা সাহিত্য, বাংলা সিনেমা, সবই আজ একই রকম সংকটে। এখনই যদি সচেতন না হওয়া যায়, সার্বিকভাবে বাংলা সংস্কৃতিকেই উদ্ধার করা যাবে না’ বলে জানালেন, চন্দ্রবিন্দুর মূল গায়েন অনিন্দ্য চট্টোপাধ্যায়। আমার এফএম বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি একথা বলেন।

সম্প্রতি বন্ধ হয়ে গেছে ‘আমার এফএম’ নামের এফএম চ্যানেলটি। যে চ্যানেলটি ‘‌কলকাতার গান, কলকাতার প্রাণ’‌ হিসেবে ছিল।

এছাড়া  কলকাতা শহরে এখন যে কটি এফএম রেডিও স্টেশন আছে, তাদের রেডিও জকিরা সবাই কথা বলেন মূলত হিন্দি এবং ইংরেজি, তার সঙ্গে খুব সামান্য বাংলা মেশানো এক জগাখিচুড়ি ভাষায়। এক্ষেত্রে ব্যতিক্রম ছিল একমাত্র আমার এফএম চ্যানেলটি।

ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলা গানের দুর্দিন প্রসঙ্গে অনিন্দ্য চট্টোপাধ্যায় আরও বলেন, বিজ্ঞাপনী পৃষ্ঠপোষকতা না পেয়ে দীর্ঘদিন ধরেই ধুঁকছিল চ্যানেলটি। কারণ, কলকাতার লোক নাকি বাংলা গান শুনতে আজকাল আর পছন্দ করেন না!‌

অথচ একটা সময় বাংলা ব্যান্ডের গান জনপ্রিয় করতে খুব বড় ভূমিকা নিয়েছিল আমার এফএম। ভূমি, চন্দ্রবিন্দু, শহর, বা ক্যাকটাস-এর মতো বাংলা ব্যান্ডই শুধু নয়, রূপঙ্কর, রাঘব, মনোময়-এর মতো এখনকার বাংলা আধুনিক গানের শিল্পীদের গানের মঞ্চ হয়ে উঠেছিল এই এফএম চ্যানেল। তাই এই চ্যানেলের অকাল সমাপ্তি বাংলা গানের জন্যে এক বড় ধাক্কা।

সংশ্লিষ্ট খবর

Back to top button