Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

ক্যারিয়ার বাঁচাতে মেয়েকে আপু ডাকার প্রাক্টিস করান তানিন

আপন মেয়ে মাকে মানুষের সামনে আপু বলে ডাকে। বিষয়টি নিয়ে গত কয়েকদিন থেকেই এফডিসিপাড়ায় চলছে গুঞ্জন। জানা গেছে ক্যারিয়ার বাঁচাতে নিজের মেয়েকে আপু ডাকার প্রাক্টিস করিয়েছেন ঢালি পাড়ার দ্বিতীয় সারির নায়িকা তানিন সুবহা।

এমনকি বিভিন্ন অনুষ্ঠানে নিজের মেয়েকে নিয়ে আসেন। মেয়ের জন্মদিনেও সবাইকে নিয়ে কেক কাটেন। তবে মেয়ে পরিচয়ে নয়, বোন পরিচয় দিয়েই, এসব করছেন তিনি। মেয়ের নাম ত্রিশিতা। বয়স ১২ বছর। এটি তানিনের প্রথম স্বামীর সন্তান। এর পর একাধিক বিয়ে করার খবরও জানা যায়।

এদিকে, পুরানো প্রেমিক রাব্বির সঙ্গে বেশকিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু রাব্বিই নয়, একাধিক ব্যক্তির সঙ্গে তার প্রেমের গুঞ্জনও রয়েছে তার। হাতে কোনো ছবি না থকলেও তিনি দামি গাড়ি হাকিয়ে বেড়ান এবং পুরো সংসারটি তিনিই পরিচালনা করেন। এ বিষয়ে অনেকেই শিল্পী সমিতির কাছে বিষয়টি নিয়ে অনেকে অভিযোগও করেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সদস্য নিয়ে জায়েদ খান বলেন, আমরা বিষয়টি প্রাথমিকভাবে জেনেছি। একজন অভিনয় শিল্পীর জন্য অন্য কোনও শিল্পীর সম্মান নষ্ট হোক তা আমরা চাই না। তাই আমরা বিষয়টি নিয়ে দ্রুত সমাধান আনার চেষ্ট্রা করব।

 ছোটপর্দায় অভিষেক হয় আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। তার পর ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তানিন সুবহার।

সংশ্লিষ্ট খবর

Back to top button