Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না : নীনা গুপ্তার স্বীকারোক্তি

‘সত্যি বলতে কি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না’ বলে মন্তব্য করেছেন, সিঙ্গল মাদার হিসেবে বরাবরই উজ্জ্বল উদাহরণ ও বিশিষ্ট অভিনেত্রী নীনা গুপ্তা।

সোশ্যাল মিডিয়ায় ‘সাচ কাহু’ অর্থাৎ ‘সত্যি বলতে’ বলে একটি সিরিজ শুরু করেছেন তিনি। সেখানে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছে ৬০ বছরের নীনা। সোমবার (৩ মার্চ) সেই সিরিজের একটি ভিডিও শেয়ার করেন তিনি। প্রায় ২ মিনিট ৪ সেকেন্ডের সেই ভিডিওতে সম্পর্কের কঠিন বাস্তবের কথাই বলেছেন, অভিনেত্রী নীনা গুপ্তা।

শেয়ার দেয়া সেই ভিডিওতে ভিভ রিচার্ডসের প্রেমিকা অভিনেত্রী নীনা গুপ্তা স্বীকারোক্তিতে আরও বলেন, অতীতের কোনও সিদ্ধান্ত বদলানোর সুযোগ পেলে তিনি বিবাহবহির্ভূত সন্তানধারণের সিদ্ধান্ত বদল করতেন। এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন নীনা।

উল্লেখ্য, সিঙ্গল মাদার হিসেবে বরাবরই উজ্জ্বল উদাহরণ অভিনেত্রী নীনা গুপ্তা। আটের দশকে নীনা সম্পর্কে জড়ান ভিভের সঙ্গে। যদিও নীনাকে বিয়ে করেননি ভিভ। কিন্তু বহুচর্চিত রোমান্সের পর ১৯৮৯ সালে তাদের মেয়ে হয়। যার নাম রাখা হয় মাসাবা। ওই সময় সাহসী সিদ্ধান্তের জন্য অনেকে নীনাকে প্রশংসা করেন, পাশাপাশি সমালোচনারও মুখোমুখি হন তিনি।

তবে, সমালোচনার পরোয়া না করে মাসাবাকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই বড় করে তুলেছেন নীনা। কিন্তু এতদিন পর এসে তার অব্যক্ত কথায়, ষাট বছর বয়সে পৌঁছে তার সাম্প্রতিক স্বীকারোক্তিতে অনেকেই অবাক।

সংশ্লিষ্ট খবর

Back to top button