Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

কাকে ফলো করছেন কাজল!

সম্প্রতি টিকটকেিএকটি একাউন্ট খুলেছে বলিউড অভিনেত্রী কাজল। কিন্তু মজার ব্যাপারটা হলো নিজের টিকটক অ্যাকাউন্টে মাত্র একজন ব্যক্তিকেই ফলো করেন কাজল। আর ইনি কে জানেন?

একাউন্ট খোলার কয়েক দিনের মধ্যে অভিনেত্রীর ফলোয়ার ৩১ লাখ পার করেছে। কাজলের মত তারকাকে এতো মানুষ ফলো করবেন, এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। তবে কাজল কাকে ফলো করেন সেটাই হল আলোচনার বিষয়।

তবে কাজল ঠিক কাকে ফলো করেন সেটা ধারণা করা একটু কঠিনই বটে। হয়ত এই নামটা শুনলে আপনিও একটু অবাক হবেন। কাজল ফলো করেন তার ‘রিল লাইফ’ পুত্রকে। এখনও ঠিক বুঝলেন না তো? ইনি হলেন অভিনেতা ঋদ্ধি সেন। সূত্র: জিনিউজ

     pppppppppppppp

সংশ্লিষ্ট খবর

Back to top button