Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

প্রতি পোস্টে ২ কোটি টাকা প্রিয়াংকার

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে, যার ফলোয়ার যত বেশি, ব্র্যান্ডের বিজ্ঞাপন করার জন্য তিনি তত বেশি টাকা পান। অর্থাৎ এই ফলোয়ারের সংখ্যার ভিত্তিতেই পেড প্রোমোশনের টাকার অঙ্ক নির্ধারিত হয়।

সেখানে প্রিয়াংকার ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সে হিসাবে তিনি পোস্টপ্রতি প্রায় ১.৯৪ কোটি টাকা পেয়ে থাকেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে জনপ্রিয় সেলিব্রেটিদের একটি তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকায় ভারত থেকে শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি। দ্বিতীয় স্থানে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তার পরেই রয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এতে আরও বলা হয়েছে ইনস্টাগ্রামে প্রতি পোস্টে প্রায় দুই কোটি টাকা পান বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। অন্যদিকে বিরাট কোহলির ফলোয়ার ৫০.৪ মিলিয়ন। তবে বিরাটের ফলোয়ার বেশি হলেও তার টাকার অঙ্ক এ ক্ষেত্রে খানিক কম। তিনি পান ১.৪০ কোটি।

২০১৯ সালের ইনস্টাগ্রাম রিচ লিস্ট তালিকার শীর্ষে রয়েছেন কাইলি জেনার। পোস্টপ্রতি তিনি প্রায় ৯ কোটি টাকা পেয়ে থাকেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button