Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

অভিনয়ের চেনা জগতে ফিরতে চেয়েছিলেন তাপস

সিনেমাপাড়া থেকে বিদায় নিয়েছিলেন বেশ কয়েক বছর আগেই এবার ইহলোকের মায়া ত্যাগ করে জগত সংসার থেকে চিরতরে বিদায় নিলেন, ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল। তার মৃত্যুতে কলকাতার সিনেমা পাড়া টালিগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া।

শেষ জীবনের বেশিরভাগ সময়ই অসুস্থতার মধ্যে কেটেছে তাপস পালের। শোনা যায়, অভিনয়েও ফিরতে চেয়েছিলেন তাপস। তা আর হল না এই কীর্তিমান অভিনেতার।

       ak

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে জন্ম নেন তাপস পাল। সিনেমাজগতে পা রাখার সময় তাপস পালের বয়স ছিল মাত্র ২২ বছর। তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি এ জগতে পা রাখেন।

এরপর ‘গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘ভালোবাসা ভালোবাসা’ মায়া মমতা, সুরের ভুবনে, আগমন, মঙ্গলদীপ, সমাপ্তি-সহ বেশ কিছু হিট ছবি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ‘সাহেব’ ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কারও পেয়েছেন। শুধু কোলকাতায় না অভিনেতা হিসেবে তিনি বাংলাদেশেও ছিলেন সমান জনপ্রিয় ।

       শাহরিয়ার আলম 1

এছাড়া, বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও নেমেছিলেন তিনি। ১৯৮৪ সালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘অবোধ’ নামের একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তাপস পাল। অভিনয় ছাড়াও রাজনীতি মাঠেও বলিষ্ট অবদান ছিলো তার।

তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেয়ে ২০০৯ এবং ২০১৪ সালে পরপর দুবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে লোকসভার সদস্য হন তিনি। এর আগে, ২০০১ এবং ২০০৬ সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ছিলেন। তবে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি দুর্নীতি ও বেফাঁস মন্তব্য করে নানা বিতর্কে জড়িয়ে পড়েন। ২০১৬ সালে রোজভ্যালি দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। পরে ২০১৮-তে জামিন পান। তাঁর নাম ছিল চিটফান্ড দুর্নীতিতেও।

      tapas shatabdi new

জানা যায়, দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন তিনি। সোমবার তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাপস পালের বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button