
অবশেষে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করছেন সৃজিত-মিথিলা। তবে বাংলাদেশে নয়, কলকাতায় এটি অনুষ্ঠিত হবে। এত বাংলাদেশ থেকে কাউকে নিমন্ত্রণ করা হবে না বলেও জানিয়েছে মিথিলা।
এ প্রসঙ্গে মিথিলা বলেন, কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল না। কিন্তু সৃজিত তার বন্ধু-বান্ধবদের নিয়ে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করছে। খুব শিগগির কলকাতায় এটি অনুষ্ঠিত হবে। এ সংবর্ধনা অনুষ্ঠানে শুধু কলকাতার সৃজিতের বন্ধুরা নিমন্ত্রিত থাকবেন। বাংলাদেশ থেকে কাউকে নিমন্ত্রণ করা হবে না বলেও জানায় মিথিলা।
এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের পরদিনই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমিয়েছিলেন সুইজারল্যান্ড। একান্ত সময় কাটাতে সেখান থেকে গ্রীসে যান এই দম্পতি।



