Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

১৪ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্সে ‘বার্ডস অব প্রে’

ডিসি কমিকসের ‘বার্ডস অব প্রে’ অবলম্বনে পর্দায় আসছে সুপারহিরো ছবি ‘বার্ডস অব প্রে’। আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন ক্যাথি ইয়ান। যিনি এশিয়ার প্রথম নারী পরিচালক হিসেবে ডিসি’র সিনেমা পরিচালনা করলেন।

এদিকে, জোকারের পর এবার ডিসি শুধু ‘হার্লি কুইন’কে নিয়ে নির্মাণ করা হয়েছে নতুন চলচ্চিত্র। সুইসাইড স্কোয়াডের মতো এবারও হার্লি কুইনের ভূমিকায় অভিনয় করছেন মার্গোট রোবি। তবে, ২০১৬ সালে ডিসি ফিল্মসের ‘সুইসাইড স্কোয়াড’ ছবিটি অতটা সফল না হলেও, ছবির হার্লি কুইন চরিত্রটি পেয়েছিল দারুণ জনপ্রিয়তা।

ডিসি কমিকসের অন্যতম ক্ষ্যাপাটে চরিত্র হার্লি কুইন, একই সাথে আবেদনময়ী, বিপদজনক, হিংস্র আবার নিষ্পাপ। অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গোট রোবি এই হার্লি কুইন চরিত্রে এতটাই ভালো অভিনয় করেছিলেন যে হার্লি কুইনকে নিয়ে আলাদা ছবির দাবি তখনই উঠেছিলো।

কিন্তু নারী সুপারহিরো সিনেমার ইতিহাস খুব একটা সমৃদ্ধ না হওয়ায় সবাই মোটামুটি ধরে নিয়েছিলো যে এমন কিছু আসার সম্ভাবনা নেই। সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়ে ডিসি কমিকস নিয়ে এলো নতুন ছবি। গোথামের নারী খল চরিত্রগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘বার্ডস অব প্রে’র কাহিনি।

অন্যদিকে, এই চলচ্চিত্রে ডিসি কমিকসের অন্যতম জনপ্রিয় খল দ্য হান্ট্রেস চরিত্রে দেখা যাবে মেরি এলিজাবেথ উইনস্টিডকে। ট্রেলারে মার্গোট রোবির হার্লি কুইনের সঙ্গে তার রসায়নটা এরই মধ্যে দর্শকদের মন জয় করেছে ইতোমধ্যে।

এছাড়া, ছবিটি নিয়ে বাড়তি উচ্ছ্বাসের আরেকটি কারণ এর চিত্রনাট্যকারের নাম ক্রিশ্চিনা হডসন। তার স্ক্রিপ্ট নিয়ে এতোটাই উচ্ছ্বসিত ডিসি যে তারা ‘সুইসাইড স্কোয়াড ২’ এর নির্মাণ পিছিয়ে দিয়ে বার্ডস অব প্রে’র কাজ করে।

এরই মধ্যে ছবির ট্রেলার ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ধারণা করা হচ্ছে সাফল্যের দিক থেকে ‘সুইসাইড স্কোয়াড’-এর অপূর্ণতা পুষিয়ে দিবে এই ছবিটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button