Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

পরিবেশবাদীদের সমালোচনার মুখে রজনীকান্ত

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর শুটিংয়ের জন্যই জোর সমালোচনার মুখে পড়লেন রজনীকান্ত। গ্রিলসের সঙ্গে দক্ষিণী সুপারস্টারের রোমাঞ্চকর বন্য অভিযান দেখতে ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন দর্শকরা। তবে রজনীর এই জঙ্গল অভিযানকে মোটেই ভাল চোখে দেখছেন না ভারতের পরিবেশপ্রেমীরা।

তারা প্রশ্ন তুলেছেন, বান্দিপুরের মতো এক জাতীয় উদ্যানে রজনীর মতো একজন বড় মাপের অভিনেতা কিংবা খ্যাতনামা ব্যক্তিত্ব কীভাবে শুটিং করতে পারেন? এমনকি, এই ঘটনায় রজনীকান্তকে গ্রেফতারের দাবিও তুলেছেন পরিবেশপ্রেমীরা।

পরিবেশপ্রেমীরা জানান, বান্দিপুরের জঙ্গল ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে। বাঘ ছাড়াও সেই জঙ্গলে বিলুপ্ত প্রজাতির প্রাণীও রয়েছে। শুটিংয়ের কারণে তাদেরও ক্ষতি হতে পারত! এমনকি, শুটিং টিমের কোনো কার্যকলাপের জন্য জঙ্গলে আগুনও ধরে যেতে পারত! এমনিতেই শীতকাল। শুষ্ক আবহাওয়ার জন্য সহজেই আগুন ছড়িয়ে দাবানলের আকার নিতে পারে।

প্রসঙ্গত, রজনীর পর অক্ষয় কুমারও যোগ দিয়েছেন গ্রিলসের জঙ্গল অভিযান শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ। পৌঁছেও গেছেন মাইসোর। তার মধ্যেই রজনীকে গ্রেফতারের দাবি উঠল। অক্ষয়ের ক্ষেত্রেও সেই একই প্রশ্ন উঠতে পারে!

বান্দিপুরের ওই জঙ্গলে বাঘসহ অনেক হিংস্র পশুর আনাগোনা রয়েছে। এখানেই বিয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করেছেন থালাইভা। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর শুটিং।

সংশ্লিষ্ট খবর

Back to top button