Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

ভারতের আগে বাংলাদেশে ‘হুল্লোড়’

সাফটা চুক্তির ভিত্তিতে আগে যেখানে ভারতীয় বাংলা ছবিগুলো মুক্তির কয়েক সপ্তাহ পরে বাংলাদেশে আসতো, এবার ঘটলো পুরো উল্টো। পশ্চিমবঙ্গের ছবি ‘হুল্লোড়’ ভারতে মুক্তির আগেই শুক্রবার বাংলাদেশে মুক্তি পেল।

আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানিয়েছে, দেশের ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে ‘হুল্লোড়’। বিনিময়ের ছবি হিসেবে কলকাতার সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল ‘হুল্লোড়’। কিন্তু কলকাতা মুক্তির তারিখ পেছানো হয়েছে। আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এই প্রথম এমন ঘটনা ঘটেছে।

অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ‘হুল্লোড়’ ছবিতে অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, ওম সাহানী ও দর্শনা বণিক। কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত ‘হুল্লোড়’ বাংলাদেশে মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে গেছে শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব-বুবলী জুটির ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।

সংশ্লিষ্ট খবর

Back to top button