Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববাংলা

ইন্টেলের নতুন চেয়ারম্যান হলেন বাংলাদেশি

বিশ্বের বৃহত্তম প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশি ওমর ইশরাক। তিনি বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক। তার বেড়ে ওঠাও বাংলাদেশে।

২০১৭ সালের মার্চ থেকে ইন্টেলের পরিচালনা পর্ষদে যুক্ত আছেন ইশরাক। তিনি বর্তমান চেয়ারম্যান অ্যান্ডি ব্রিয়ান্টের স্থলাভিষিক্ত হবেন। অ্যান্ডি আগামী মে মাসে অবসরে যাবেন। যুক্তরাষ্ট্রের মেডিকেল টেকনোলোজি প্রতিষ্ঠান মেডট্রোনিকের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ওমর ইশরাক।

ইন্টেলে যোগ দেয়ার আগে আগামী এপ্রিলে এই পদ থেকে পদত্যাগ করবেন তিনি। এশিয়া সোসাইটির বোর্ড অব ট্রাস্টির একজন সদস্য ইশরাক। ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনস্থ কিংস কলেজ থেকে তিনি তড়িৎ প্রকৌশলে পিএইচডি করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button