Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

নিজের ইউটিউব চ্যানেলে মালার নতুন গান

নিজের কথা ও সুরে প্রবাসী কণ্ঠশিল্পী মালার ‘দূরে কোথাও’ শিরোনামে নতুন গান প্রকাশ হয়েছে। বছরের প্রথম দিনে ‘মালা টিভি’ নামে ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে।

সঙ্গীত আয়োজনে সাজিদ সরকার।অস্ট্রেলিয়ার মেলবোর্নে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। দৃশ্যধারণ করেছেন কোরিয়ান ক্যামেরাম্যান শিনরা এল।

প্রবাস জীবনে বাংলা গানকে নিজের সঙ্গী করে এগিয়ে চলেছেন মালা। সেখানেও ভিনদেশী শিল্পীদের সঙ্গে গানের চর্চা করেন। কনসার্টেও অংশ নেন। মালার প্রথম গানের অ্যালবাম ‘মালা’ নামে প্রকাশ পায়। ‘একি আজব কারখানা’ তার দ্বিতীয় অ্যালবাম।

পরবর্তীতে সিঙ্গেল গান করতে শুরু করেন। এর মধ্যে ‘ও আমার দরদি’, ‘যাইবা যদি যাও’, ‘ঢাকা’, ‘আমার বাংলাদেশ’ অন্যতম হিসেবে পরিচিতি পেয়েছে।

নিজের ইউটিউব চ্যানেল প্রসঙ্গে মালা বলেন, আমার বেশির ভাগ কাজই বিভিন্ন কোম্পানির কাছে দেয়া। এখন ডিজিটাল মিডিয়ার কল্যাণে সব কিছু মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমার ইউটিউব চ্যানেলে এখন থেকে নিজের কাজগুলো নিয়মিত আপডেট দেবো।

তিনি আরও বলেন, আর অলসতা করব না। বছরের প্রথম দিনে নতুন মিউজিক ভিডিও উপহার দিলাম। এবার নতুন নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হবো। যেন সারাবছরই শ্রোতাদের সাথে থাকতে পারি।

সংশ্লিষ্ট খবর

Back to top button