Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

‘অর্ধাঙ্গিনী’তে কৌশিক সেনের বিপরীতে জয়া

‘বিসর্জন’ আর ‘বিজয়া’ সিক্যুয়েলের পর আবারও পরিচালক কৌশিক গাঙ্গুলির ছবিতে জুটি বাঁধছেন, জয়া আহসান। ছবিটির নাম ‘অর্ধাঙ্গিনী’। এতে দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢাকার জয়া আহসান ও কলকাতার চূর্ণী গাঙ্গুলি। কিন্তু সেখানে নায়ক হিসেবে কাকে দেখা যেতে পারে তা তখনও চূড়ান্ত হয়নি।

অবশেষে প্রকাশ্যে এলেন নায়ক। নতুন এ ছবিতে তাদের বিপরীতে দেখা যাবে কৌশিক সেনকে। বিষয়টি একাধিক ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে শুটিং ইউনিট।

কৌশিক গাঙ্গুলির সঙ্গে কৌশিক সেনের প্রথম কাজ ছিল ‘শূন্য এ বুকে’। এরপর ‘দৃষ্টিকোণে’-এও হাজির হয়েছেন তিনি। তবে সেটা অতিথি চরিত্র। এবারই তিনি কৌশিক গাঙ্গুলির ছবিতে নায়ক হিসেবে আসছেন।

এদিকে নির্মাতা জানান, এই চরিত্র লেখার সময়ে তার ভাবনায় ছিলেন কৌশিক সেন। পরে চিত্রনাট্যর কাজ শেষ হলে তাকে ফোন করেন পরিচালক। সেসময় তিনি ছিলেন সিয়াটেলে। সেখান থেকেই ঠিক হয় শুটিংয়ের দিনক্ষণ।

ছবিতে আরও অভিনয় করছেন অভিনেতা অম্বারিশ ভট্টাচার্য ও সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরব। ছবির গল্পে জয়া আহসান ও চূর্ণীকে শক্তিশালী ব্যক্তিত্বের নারী হিসেবে দেখা যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button