Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

গভীর চুম্বনে মত্ত শ্রাবন্তী

নতুন বছরের শুরুতেই প্রেম রসায়নে ডুবেছেন শ্রাবন্তী ও রোশান। সেই রোম্যান্টিক মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রোশান সিং। আর শ্রাবন্তী শেয়ার করেছেন একই মুহূর্তের অন্য আরেকটি ছবি। প্রিয় নায়িকাকে এমন রূপে দেখে ভক্তদের মনে উচ্ছ্বাসের জোয়ার বইছে।

গত বছর রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। এটি শ্রাবন্তীর তৃতীয় বিয়ে। এর আগে তিনি নির্মাতা রাজীব বিশ্বাস ও মডেল কৃষাণ ব্রজের সঙ্গে সংসার করেছেন। প্রথম সংসারে তার একটি ছেলে সন্তান রয়েছে। তাকে নিয়েই নতুন করে রোশানের সঙ্গে ঘর করছেন নায়িকা।

এদিকে ফিল্মি কেরিয়ারে শ্রাবন্তীর হাতে রয়েছে একাধিক সিনেমা। বর্তমানে কাজ করছেন ‘ছবিয়াল’ ও ‘আজব প্রেমের গল্প’ সিনেমায়। এছাড়া বাংলাদেশে তিনি ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button