Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

ফোর্বসের জরিপ নিয়ে বিতর্কে কঙ্গনা

প্রকাশিত হয়েছে ফোর্বস ইন্ডিয়ার বার্ষিক জরিপ। এতে ১০০ তারকার নামের তালিকায় ৭০তম বলিউড অভিনেত্রী হিসেবে রয়েছেন কঙ্গনা রানাউত। তার আয় দেখানো হয়েছে ১৭.৫০ কোটি রুপি।

কিন্তু এই জরিপে মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন কঙ্গনার বোন রাঙ্গোলি চান্ডেল। শুধু তাই নয়, ফোর্বস ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে কঙ্গনার পক্ষ থেকে। এছাড়াও ফোবর্স কর্তৃপক্ষকে কঙ্গনার আয়ের হিসাব প্রমাণ করতে বলা হয়েছে তাদেরকে।

এদিকে আইনি নোটিশের ছবি টুইটারে পোস্ট করে কঙ্গনার বোন রাঙ্গোলি জানান, তারা যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারে তবে আমি জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করব। অন্য এক টুইটে রাঙ্গোলি লিখেন, ফোর্বস এক নাম্বারের প্রতারক।

তার দাবি এই জরিপে উল্লেখিত আয়ের চেয়ে বেশি ট্যাক্স দেয় কঙ্গনা। ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই জরিপ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button