Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

প্রথমবারের মতো সংগীত পরিচালক সাবিনা ইয়াসমীন

এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন গুণী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। বরেণ্য অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরীর সরকারি অনুদান প্রাপ্ত সিনেমায় সংগীত পরিচালনার কাজটি করবেন সাবিনা। সিনেমার নাম ‘এই তুমি সেই তুমি’।

নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং। পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনায় কবরী নিজেই। সাবিনা ইয়াসমীন ও করবীর বন্ধুত্ব চার দশকের বেশি সময়ের।

কবরীর ঠোঁটে প্রাণ পেয়েছে সাবিনার অসংখ্য গান। তাই দীর্ঘদিনের বন্ধুর অনুরোধ রাখতে তারই সিনেমায় সংগীত পরিচালনা করতে রাজি হয়েছেন সাবিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button